প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ জানুয়ারি, ২০২৪

সব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই চলবে: নানক

বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সব সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মোহাম্মদপুর, আদাবর ও শেরে-বাংলা নগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাব।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপিবিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। এরপর বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান জাহাঙ্গীর কবির নানক।

আরও পড়ুন