
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমিরথী গ্রামের মৃত আবদুল মান্নানের মেয়ে নিরীহ নিলুফা আক্তারের বাড়ি-ঘরে তার আপন ভাইদের নেতৃত্বে গতকাল সকালে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিলুপা আক্তারের
স্বামী শিব্বির আহম্মদ বাদি হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী নিলুফা আক্তার জানান, তার পিতা মোহাম্মদ আবদুল মান্নান জীবিত থাকা অবস্থায় পিতা থেকে ৪ শতাংশ জমি নিজের নামে ক্রয় করেন। এছাড়াও ওয়ারিশী সূত্রে নিলুপা আক্তার মোট ১৬.২৭ শতাংশ সম্পত্তি প্রাপ্ত হন। উক্ত সম্পত্তির খাজনা নিয়মিত পরিশোধ করে আসলেও তিনি মাত্র ২ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। তবে সম্পত্তি নিয়ে দীর্ঘ থেকে ভাইদের সাথে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে স্থানীয় পর্যায়ে মিমাংসার চেষ্টা চললেও তার ভাইয়েরা স্থানীয় শালিস না মানায় নিলুপা আদালাতের দারস্ত হন। আদালতে (যার মামলা নং- ৬৩/২৬২৪) মামলা চলমান থাকা অবস্থায় বে-আইনিভাবে গতকাল সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ভাই মো. শাহজাহান, শাহ আলম এবং ভাইদের ছেলে-মেয়ে শ্রাবণ, সেজান, শাহনাজ আক্তার ও সুমি আক্তার একত্রিত হয়ে তার ভোগ দখলীয় সম্পত্তির উপর নির্মিত গোয়াল ঘর ভাঙচুর করে এবং বসত ঘরের বাউন্ডারি বেড়া ভাংচুর করে। এসময় বাধা দেয়ায় তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং তাকে মারধর করার চেষ্টা করে। এ বিষয়ে বাড়াবাড়ি করলে বা আইনের আশ্রয় নিলে তাকেসহ তার পরিবারের সদস্যদের মারধরসহ প্রাণে হত্যা করিয়া লাশ গুম করার এবং ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করিবে বলে হুমকি দেয়। এ অবস্থায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় জীবন যাবন করছে বলে জানায়।
এ ব্যাপারে চাটখিল থানার উপ-পরিদর্শক আবুল খায়ের অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্তে গিয়ে ভাংচুর এর ঘটনার সত্যতা পেয়েছি। তবে দুই পক্ষকে সামাজিকভাবে বসে সমাধানের জন্য পরামর্শ দিয়েছেন বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :