
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন গাংচিল ৮নং ওয়ার্ড পূর্ব গাংচিল ইসলাম পুর বাজারের নামার দোকান আনিছ মাঝির বাড়িতে মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হওয়ার দাবি করেন মেয়েটি এবং তার পরিবার। তবে বিষয়টি নিয়ে অনেকের দ্বিমত এবং সন্দেহ রয়েছে বলে জানা যায়।
বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার কথা বলায় ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।
চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, মেয়েটা স্বপ্নে দেখেছে এসে নারী থেকে পুরুষ হয়েছে। তাই সে সবাইকে নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দিচ্ছে। প্রকৃতপক্ষে সে নারী আছে। তার কোন শারীরিক পরিবর্তন হয়নি। সুতরাং পুরুষ হওয়ার বিষয়টি সত্য নয়।
আপনার মতামত লিখুন :