প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

কৃষিতে আধুনিকায়নে নোয়াখালীতে সিডিএসপি কৃষি অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন : কৃষিতে আধুনিকায়ন ও কৃষি সহায়তায় বৈপ্লবিক উন্নয়নের লক্ষ্যে নোয়াখালীতে সিডিএসপি কৃষি অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দুপুরে জেলা শহর মাইজদীর নোয়া কনভেনশন সেন্টারে অ্যাপ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং প্রকল্প সমন্বয়ক ইঞ্জিনিয়ার সায়েদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, প্রকল্পের ডেপুটি টিম লিডার কৃষিবিদ মোঃ বজলুল করিম, সভাপতিত্ত্ব করেন সিডিএসপি প্রকল্প পরিচালক আবদুল বারেক হাওলাদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সিডিএসপি কৃষি অ্যাপটি প্রকল্প এলাকার কৃষিজীবি ও দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে। প্রকল্প এলাকার মানুষের উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে অ্যাপটি উপকুলীয় অঞ্চলের খামারিদের আরো বেশী অগ্রসর করবে, জলবায়ু পরিবর্তনজনিত ফসলের ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সহায়ক ভুমিকা পালন করবে।
এসময় নোয়াখালীর চরাঅঞ্চলের কৃষক, কৃষানী ও খামারিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

আরও পড়ুন