
উপজেলা প্রতিনিধি, হাতিয়া: দ্বীপ উপজেলা হাতিয়ায় মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আমন বীজ, রাসায়নিক সার ও নারকেল গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশিক আলী অমি। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. মাইন উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, হাতিয়া পৌরসভার কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম খাঁন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা মো. জসীম উদ্দিন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ জানান, মৌসুমী প্রণোদনা হিসেবে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৯ হাজার ৮০০ কৃষকের মাঝে ৫ কেজি করে ধান, ১০ কেজি করে ডিএডি সার, ১০ কেজি করে এমওপি সার এবং ৩ হাজার কৃষকের মাঝে ৫টি করে নারকেল গাছের চারা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :