প্রকাশিত: 4 July, 2024
সর্বশেষ আপডেট : 4 July, 2024

আজ মাইজদীতে নিসচার নিরাপদ সড়ক সম্মেলন

রাসেদ বিল্লাহ চিশতী: জেলার শহর মাইজদীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার উদ্যোগে “নিরাপদ সড়ক সম্মেলন ও সচেতনতামূলক অনুষ্ঠান” অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) মেডিকেল অ্যাসিসটেন্ট স্কুল অডিটোরিয়ামে (ম্যাটস) সকাল ১১টায় অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে গৃহীত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা সভাপতি ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা সাধারণ সম্পাদক ডাঃ ফজলে এলাহি খান, বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান।

ইতোপূর্বে আয়োজক কমিটির পক্ষে গৃহীত কর্মসূচি সফল করে তুলতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সাংবাদিক মোঃ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) নবগঠিত জেলা শাখার সকল সদস্যদের মাঝে আইডি কার্ড এবং সম্মাননা স্মারক বিতরন করা হবে। সকল সদস্যবৃন্দকে সকাল ১০ টা ৩০ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে আয়োজক সংশ্লিষ্টদের থেকে বলা করা হয়েছে।

আরও পড়ুন