
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ: বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রতিবাদ ও এই ঘটনার সাথে জড়িত গ্রেফতার-বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ জুলাই বিকেলে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ছয়ানী উচ্চ বিদ্যালয় ছয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছয়ানী গালর্স স্কুলের প্রায় ২ সহস্রাধিক শিক্ষার্থী, স্কুল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহন করেন। এ সময় বক্তরা জানান, বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের হাজারো মানুয সন্ত্রাসী ও চোর ডাকাতদের হাতে জিম্মি হয়ে আছে। প্রতিনিয়তই নানা রকম অপরাধ সংঘঠিত হচ্ছে সেখানে। এ সব বিষয়ে কোন প্রতিকার নেই প্রশাসনের কাছে। বক্তারা আরো জানান, গত ২৭ জুন ছয়ানী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক দম্পতি মো. হাবিবুর রহমান ও শিক্ষিকা রোখসানা আক্তার এর বাড়িতে তাদের ঘরসহ মোট ৩টি ঘরে এক ভয়াবহ ডাকাতি সংগঠিত হয়। এতে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল, নগদ অর্থ লুট করে নিয়ে যায় ডাকাত দল । পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মো. হাবিবুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করে ও কোন প্রতিকার পাইনি। এ ঘটনার সাথে জড়িত সকল ডাকাত ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনান জোর দাবী জানান । মানববন্ধনে বক্তব্য রাখেন ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক কমিটির সভাপতি ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মহিন উদ্দিন চৌধূরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. আলা উদ্দিন ও সদস্য মো. নুর উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :