
নোয়াখালীর কথা ডেস্ক :নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে সমতা পার্টি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
হানিফ বাংলাদেশীকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের মৌলিক অধিকারের সমতা, বিশ্বাস ও মতপ্রকাশের স্বাধীনতা, উদার গণতন্ত্র এই তিন মূল নীতির ভিত্তিতে সমতা পার্টি আত্মপ্রকাশ করে।
এ সময় বক্তারা বলেন, দেশের নিবন্ধিত অনিবন্ধিত অনেক দল আছে, সব দলের মতাদর্শ ভিন্ন। আমাদের দলের মূল লক্ষ্য মানুষের অর্থনৈতিক মুক্তির, বেকারত্ব দূরীকরণ, চিকিৎসা ব্যবস্থার উন্নতি, শিক্ষা ব্যবস্থার উন্নতি।
আপনার মতামত লিখুন :