
উপজেলা প্রতিনিধি, হাতিয়া: হাতিয়া উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
হাতিয়া উপজেলা মৎস্য অফিসের নির্বাচিত বিভিন্ন পুকুর ও জলাশয়ে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সকালে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে পরিষদ পুকুরসহ বিভিন্ন জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, জাল জব্দ এ সময় উপস্থিত ছিলেন – হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :