
উপজেলা প্রতিনিধি, সদর: গত ২৪ অক্টোবর ২০২৪ জেলার কবিরহাট এবং ২৯ অক্টোবর ২০২৪ সুবর্নচর উপজেলার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারসমূহে সহায়তা প্রদানের লক্ষ্যে কবিরহাট এবং সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে দুই উপজেলার উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,
উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার সমূহে টয়লেট নির্মান ও মেরামত, নলকূপ স্থাপন ও মেরামত, গৃহস্থালী সামগ্রী বিতরণ, সবজী বীজ ও সার বিতরণের কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, মনিটরিং অফিসার মোঃ হাছান উদ্দিন, সিনিয়র এলাকা সমন্বয়কারী মোঃ মোদাব্বের হোসেন, এলাকা সমন্বয়কারী মোঃ নুরনবী, এলাকা সমন্বয়কারী মোঃ নাজিম উদ্দিন এবং উপজেলার বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। উক্ত সভায় সভাপতিত্ব করেন দ্বীপ উন্নয়ন সংস্থার কনসোটিয়াম ম্যানেজার মোঃ আহছানুল করিম
আপনার মতামত লিখুন :