
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ: কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজী সংযোগকারী সাহেবের ঘাট সেতুর সংযোগ সড়কে গর্ত ভরাটের কাজ শুরু হয়েছে। ২৯অক্টোবর(মঙ্গলবার) সরেজমিনে দেখা যায়, সেতুর সংযোগস্থলের বিপজ্জনক গর্ত পূরণে শ্রমিকেরা জিও ব্যাগে বালু ভরছেন। শ্রমিক রুবেল মিয়া জানান, “এর আগে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে হাজার হাজার বালুর বস্তা ফেললেও, তা গর্ত পূরণে পর্যাপ্ত ছিল না। এবার জিও ব্যাগের মাধ্যমে ভাঙন রোধের চেষ্টা চলছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, গত ২০ আগস্টের ভয়াবহ বন্যায় মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর, ৩০ আগস্ট সাহেবের ঘাট সেতুর পশ্চিম প্রান্তে মাটি ও ব্লক সরে গিয়ে সংযোগ সড়ক ধসে পড়ে। সেই সময় স্থানীয়রা কয়েক হাজার বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও, জোয়ারের পানির চাপে তা তলিয়ে যায়, ফলে ও সোনাগাজীর মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।২০১৯ সালে ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাহেবের ঘাট সেতুটি, যা কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়ক ও চর
দরবেশ ইউনিয়নকে সংযুক্ত করে, চট্টগ্রামগামী যানবাহনের জন্য বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সওজ সূত্রে জানা যায়, সেতুটিতে ১১টি স্প্যান ও ৫৫টি গার্ডার রয়েছে। তবে নির্মাণের মান নিয়ে অভিযোগ উঠায় পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই সেতুর সংযোগ সড়কটি ধসে পড়ে। সওজ-এর নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, “সংযোগ সড়কের স্থায়ী সংস্কারের জন্য ৫ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়ার পর সড়কটি স্থায়ীভাবে মেরামত করা হবে এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে
আপনার মতামত লিখুন :