
বিশেষ সংবাদ ; সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের গোপিনাথপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া স্বপন চন্দ্র মালি (৫৯) নিখোঁজ হওয়ার ৭ দিনেও তাঁর কোন সন্ধান মেলেনি। এতে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ স্বপন চন্দ্র মালির সন্ধান পেতে আকুতি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
স্বপন চন্দ্র মালি নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী মুকুল রানী দাস ১৭ জানুয়ারি সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং-১২৫০।
মুকুল রানী দাস জানান, তাঁর স্বামী ১২ জানুয়ারি রোজ রোববার সকাল ১১টার সময় নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের গোপিনাথপুর এলাকার তাঁর বাবার বাসা থেকে অজ্ঞাত স্থানে তাঁর স্বামী স্বপন চন্দ্র মালি চলে যায়। পরবর্তীতে বহু খোঁজাখুজি করেও তাকে অধ্যবধি পাওয়া যায়নি। পরে শুক্রবার সুধারাম থানায় নিখোঁজ জিডি দায়ের করেছি।
নিখোঁজ স্বপন চন্দ্র মালির ছেলে নয়ন চন্দ্র দাস বলেন, ৭দিন আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শীতের দিন কোথায়-কিভাবে আছেন, সৃষ্টি কর্তা বলতে পারেন। যদি কেউ আমার বাবার সন্ধান পেয়ে থাকেন, দয়া করে ০১৭৩৯৫৩১২৩১ নম্বরে জানালে আমরা কৃতজ্ঞ থাকবো।
আপনার মতামত লিখুন :