
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর ছাত্রদের প্রতিবাদ মিছিলে ৮ জন ছাত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ফখরুল ইসলাম। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের এবং তার ছোট ভাই আবদুল কাদের মির্জা।
শনিবার বিকেলে রামপুর ইউনিয়নের বামনী বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন ফখরুল ইসলাম। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী একরাম, আর সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমিম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবদলের মেহেদী হাসান টিপু, কৃষক দলের আবু নাছের ও জসিম, স্বেচ্ছাসেবক দলের ছোটন, কৃষক দলের আবুল বাসার জয়সহ স্থানীয় নেতারা। বক্তব্য শেষে ৮শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :