প্রকাশিত: 27 January, 2025
সর্বশেষ আপডেট : 27 January, 2025

মেঘনায় ভাসতে থাকা দুটি শুকুন উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : জীবন সন্ধিক্ষণে হাতিয়ার মেঘনা নদীতে ভাসতে থাকা দুটি শকুন উদ্ধার করেছে জেলেরা। পরে চেয়ারম্যানঘাটে নিয়ে আসে শকুন দু’টিকে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শকুন দু’টিকে উপজেলার হরনী ইউনিয়নের হাবিবিয়া রেঞ্জের তত্বাবধানে নেওয়ার কথা রয়েছে। এর আগে জেলেরা হাতিয়ার ঠেঙ্গারচর সীমানায় মাছ ধরে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্য আসার পথে শকুন দুটিকে নদীতে মরণাপন্ন অবস্থায় ভাসতে দেখে বোটে তুলে নেয় তারা।

চেয়ারম্যান ঘাটের বিপ্লব এবং ইরাক জানান, সকালে হাতিয়ার জেলেরা মাছ নিয়ে ঘাটে আসার সময় শকুন দুটিকে নদী থেকে উদ্ধার করে আনেন। পরে রোধে শুকিয়ে এবং খাওয়ার দিয়ে শকুন দুটিকে মোটামুটি স্বাভাবিক করা হয়।

প্রতিবেদক খোঁজ নিয়ে জানতে পারেন শকুন দুটি বর্তমানের চেয়ারম্যান ঘাটের কামাল নামের এক ব্যক্তির হেফাজতে রয়েছে। পরে কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলেরা কষ্ট করে শকুন দুটিকে উদ্ধার করে আনায় তাদেরকে চা-পানির পয়সা দিয়ে তাদেরকে ধন্যবাদ দিয়েছি। এবং শকুন দুটিকে আমি হেফাজতে রেখেছি। বনবিভাগের কেউ আসলে তাদেরকে দিয়ে দেওয়ার কথাও জানান তিনি।

হরনী ইউনিয়ন হাবিবিয়া বনবিভাগের রেঞ্জার জাহাঙ্গীর আলমকে অবগত করা হলে তিনি বীট অফিসারকে চেয়ারম্যান ঘাটে পাঠান। পরে বীট কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শকুন দু’টি দুর্বল হয়ে গেছে। আমরা এখন এগুলোকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবো এবং ডিভিশনে মেসেজ পাঠাবো।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর