
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী জেলা চাটখিল উপজেলার পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন চাটখিল উপজেলার সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জসিম উদ্দিন ভূঁইয়া।
জসিম উদ্দিন ভূঁইয়া , চাটখিল উপজেলা ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন উত্তর ধন্যপুর গ্রামের মৃত ফজলুর রহমান ভূঁইয়ার সেজো ছেলে এবং ধন্যপুর আসলাম ভূঁইয়া বাড়ির স্থায়ী বাসিন্দা,পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সুবাদে এ স্কুলের প্রতি তার প্রীতি ও আন্তরিকতা অনেক বেশি। সেই দায়িত্ববোধ থেকে তিনি পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ে নগদ দুই লক্ষ টাকা দান করে আজীবন দাতা সদস্য হলেন। নগদ দুই লক্ষ টাকা প্রদান কালে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য আমেরিকার ভার্জিনিয়ার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ আক্কাস মিয়া ও দাম্মামের বিশিষ্ট ব্যবসায়ী এমকে প্রোপার্টিজের চেয়ারম্যান( সি আই পি) মোহাম্মদ শওকত কামাল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, অবিভাবক সদস্য মোঃ তাজুল ইসলাম সহ ব্যবস্থাপনা কমিটির সকল নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ বিদ্যালয়ে সহযোগিতার জন্য জসিম উদ্দিন ভূঁইয়া-কে ধন্যবাদ জানান সবাই।বিদ্যালয়টির মূল উদ্যোক্তা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুর রহমান,প্রতিষ্ঠাতা আনোয়ারুল হক আনু মিয়া।প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি এনআরবি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান গোলাম কবির হুমায়ন।
আপনার মতামত লিখুন :