
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা এ কে এম মানছুরুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শফিক, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, এস আই সাগর বড়ুয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :