প্রকাশিত: 29 December, 2023
সর্বশেষ আপডেট : 29 December, 2023

হাতিয়ায় জাহাজমারা ইউনিয়নে নৌকা প্রতীকের সমর্থনে পথসভা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে নৌকা প্রতীকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে পথসভা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ। উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য আবুল বাশার ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মিলাদ মাহমুদ এর নেতৃত্বে আশপাশের ওয়ার্ড-গ্রাম থেকে সহস্রাধিক কর্মী সমর্থক ঢোলবাদ্যের তালে তালে যোগ দেয় উক্ত সভাস্থলে।

এতে বক্তব্য প্রদান করেন, জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান মাছুম বিল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন,জাহাজমারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন সহ প্রমুখ।

সভায় বক্তারা ভোটারদের’কে উন্নয়ন ও নানা প্রতিস্রিতি দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে ভোট চান। এবং কাঙ্খিত প্রার্থীকে বিজয় করলে ভবিষ্যতে জনসেবা আরও ত্বরান্বিত করার আশা ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর