
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে একুশে ফেরুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি পালন উপলক্ষে বুধবার প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন হাতিয়া উপজেলা পরিষদ
চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম সরওয়ার।
এরপর পর্যায়ক্রমে থানা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের
মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :