প্রকাশিত: 14 March, 2024
সর্বশেষ আপডেট : 14 March, 2024

হাতিয়ায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩–২০২৪ অর্থবছরে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্য থেকে নির্বাচিত ১৬ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে । আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা মৎস্য ভবনের সামনে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজু আহমেদ।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর