প্রকাশিত: 8 April, 2024
সর্বশেষ আপডেট : 8 April, 2024

হাতিয়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া প্রতিনিধিঃনোয়াখালীর হাতিয়া থানার একটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শাহজাহানকে ( ৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে চট্টগ্রাম জেলার হালিশহর থানার ছোট পোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ শাহজাহান উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবির গ্রামের মৃত মুর্শিদ রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সূত্রে খবর পেয়ে হাতিয়া থানার এএসআই রিমন ভূঁইয়া নেতত্বে পুলিশের একটি দল চালিয়ে আজ সকালে চট্টগ্রাম জেলার হালিশহর থানার ছোট পোল এলাকা থেকে জি আর মামলা নং ১২৩৩/২০০০ এর ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শাহজাহানকে গ্রেফতার করেছেন। সে অস্ত্র আইনের ১৯-এ ধারায় ১০ বছর এবং ১৯-এফ ধারায় ৭ বছরসহ সর্ব মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত । বিকালে আসামিকে আদালতের মাধ্রমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর