
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মব জাস্টিস অথবা মব কিলিং মিশন অর্ন্তবর্তীকালীন সরকার সমর্থন করে না। এটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কে কোন দল বা মতের সেটা কিন্ত বিবেচনায় আসবেনা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের সাথে মতবিনিময় ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নাহিদ বলেন, এ ধরনের হত্যাকান্ড ঘটিয়ে একপক্ষ সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায়। আইন নিজের হাতে তুলে না নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করুন। গত ১৬ বছরের একটি বিশৃঙ্খল অবস্থা থেকে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে বর্তমান সরকারকে সময় দিতে হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমের কিছু দাবি দাওয়া রয়েছে। বাংলাদেশে গণমাধ্যম কিভাবে স্বাধীন ভাবে কাজ করতে পারে গণমাধ্যম সংস্কার কমিটি সে প্রস্তাবনা গুলো দিবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুর রহমান প্রমূখ।
বেগমগঞ্জের আমাউল্ল্যাপুর ইউনিয়নে বন্যার পানি জলাবদ্ধতায় জনজীবনে ভোগান্তি
মোঃ নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়া, বেগমগঞ্জ
বেগমগঞ্জে বন্যার পানির জলাবদ্ধায় আমাউল্ল্যাপুর ইউনিয়ন সহ ১৬টি ইউনিয়নের প্রায় গ্রামের জনজীবন হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী খাদ্য, বাসস্থানসহ মানবেতর জীবন জাপন করছে।
সরজমিনে বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্ল্যাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড অভিরামপুর গ্রাম সহ আসে পাশের এলাকায় এখনো হাটু সমান পানি। পানিবন্দি হাজার-হাজার মানুষ, সাংবাদিকদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন মেম্বার তসলিম উদ্দিন তিনি বলেন আকর্ষিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোতে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ত্রান পৌছায়নি। আমি আমার সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের গ্রামের অনেকেই বন্যার্তদের পাশে তাদের শ্রাদ্ধ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছে। তিনি আরো বলেন, আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার তোদের পাশে উপজেলা প্রশাসন সহ সকলের সহযোগিতার জন্য জোর দাবি জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :