
উপজেলা প্রতিনিধি, সদর :সদর উপজেলার ০৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদ সচিব মো. নুরুল আমিন এবং ০১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ সচিব মো. বেলাল হোসেনের চাকুরির মেয়াদ শেষ হওয়ায় তাঁদেরকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী জেলা শাখা এই বিদায় সংবর্ধনার আয়োজন করে।
এতে সংগঠনের জেলা শাখার সভাপতি আ.ন.ম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা।
এসময় বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প জেলা ম্যানেজার আহসান উল্যাহ মামুন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগন তাদের প্রিয় এই দুই সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, আমাদের প্রিয় এই দুই সহকর্মী কর্মজীবনে ছিলেন সৎ ও নিষ্ঠাবান। দুই সহকর্মীর অবসরজনিত সময় যেন মঙ্গলজনক হয় সেই কামনা করেন উপস্থিত ইউপি সচিবরা।
আপনার মতামত লিখুন :