• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ অক্টোবর, ২০২৪

হাতিয়ায় জমি দখলে মামলা করায় বাদীকে হত্যাচেষ্টার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া: হাতিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মামলা করায় হাজী মোস্তফা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।গত বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রেহানিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন দরজায় এই হামলার ঘটনা ঘটে। বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মেয়ের জামায় নুরুদ্দিন দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় আহত হাজী মোস্তফা মিয়া (৬০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড রেহানিয়া গ্রামের মৃত হাজী ফয়েয আহমেদের ছেলে, অন্যজন তার মেয়ের জামাই মোহাম্মদ নুরুদ্দিন (৪০)।

ভুক্তভোগী হাজী মোস্তফা মিয়া বলেন, প্রতিষ্ঠানের নামে জোরপূর্বক আমার ৭২ শতাংশ জমি ও চলাচলের পথ দখল, শতাধিক গাছ নিধন, ১৫ লাখ টাকা আত্মসাৎ করা প্রসঙ্গে থানা, জেলা আদালত, নৌবাহিনী, শিক্ষা অধিদফতর ও উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্নজনের কাছে অভিযোগ দেওয়া হয়। যার কারণে তারা বিভিন্ন সময় আমাকে হত্যার চেষ্টা করেছে। আমি গত এক মাস ধরে পালিয়ে বেড়াচ্ছি। এ নিয়ে কয়েক মাস আগে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে বৈঠক হয়েছিল। কিন্তু অভিযুক্তরা সাবেক এমপি মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ অনুসারী হওয়ায় তারা বিচার মানেননি।

তিনি আরও বলেন, তারা জোরপূর্বক আমার জমি দখলে নিয়ে জাল দলীল বানিয়ে ভবন তৈরি করে ফেলে। তার জেরে আমি হাতিয়া কোর্ট (মামলা সি আর নং-৫৪৭) এবং জেলা জজ ২য় আদালত (কেস নং-৬৪) এবং বাংলাদেশ নৌ-বাহিনী (কেস নং- ১৫৫৫) এর কাছে মামলা করি। সেই জের ধরে তারা আমি ও আমার মেয়ের জামাইকে হাতুড়ি-রড দিয়ে প্রচুর মারধর করেছে। এর আগে কয়েকবার পরিকল্পিত হত্যার চেষ্টা করেছে, আমি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছি। হাতিয়া উপজেলা স্বাস্থ

কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য বলেন, হাজী মোস্তফা নামের এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ফোলা রয়েছে, হাতের হাড় ভেঙে গেছে, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে আসামি করে হাতিয়া থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। তারা হলেন (১) মো. নজরুল ইসলাম, (২) জগদীশ চদ্র দাস, (৩) মোঃ আমির হাসন, (৪) রুমা বেগম, (৫) মো. আলা উদ্দিন।

হাতিয়া থানার ওসি তাওহীদ আনোয়ার বলেন, আমরা প্রাথমিকভাবে মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। আমরা অভিযোগের সঠিক তদন্ত করে ব্যবস্থা নেব।

আরও পড়ুন