প্রকাশিত: 28 October, 2024
সর্বশেষ আপডেট : 28 October, 2024

সেনবাগে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সেনবগ: সেনবাগে যৌথ বাহিনী এক অভিযান চালিয়ে চিহৃন্ত সন্ত্রাসী আমজাদ হোসেন প্রকাশ শিপু (২৬) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। ২৮ অক্টোবর গভীর রাতে সেনবাগ সেনাক্যাম্পের ইনচার্জ ও সেনবাগ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে

সেনবাগ থানায় সন্ত্রাসী কর্মকান্ড সহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মিজানুর রহমান।
জানাগেছে, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে

তাকে আটক করে। আটককৃত আমজাদ হোসেন উপজেলার ৮ নং বিজবাগ ইউপির শ্যামেরগাঁও গ্রামের মোঃ মোস্তফার ছেলে।দুপুরে তাকে বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন