প্রকাশিত: 31 August, 2023
সর্বশেষ আপডেট : 31 August, 2023

হাতিয়ায় ইউএনও’র বিদায়-বরণ

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি : শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরুর বিদায় ও নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার লাকী এর বরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়েদ উল্যাহ বিপ্লব, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মুহিন, ওসি আমির হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ, এডভোকেট মাছুম বিল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর