প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ অক্টোবর, ২০২৫

নোয়াখালী চাটখিলে শতাধিক বসতঘর নির্মাণ- ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ- মাদ্রাসা ও এতিমখানা সহ হতদরিদ্রদের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র ভার্জিনিয়ার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ আক্কাস মিয়া

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা চাটখিলের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, নোয়াপাড়া জামিয়া ফারুকীয়া মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক , পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের  আজীবন দাতা সদস্য এবং ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টের ফেলো সদস্য(এফসিএমএ) মোহাম্মদ আক্কাস মিয়া, তিনি তার ব্যক্তি জীবনে নোয়াপাড়া এলাকায় শতাধিক অসহায় পরিবারকে বসতঘর নির্মাণ করে দিয়েছেন, এছাড়াও এলাকার মসজিদ মাদরাসার ভবন নির্মাণে আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছেন, সামাজিক সেবার পাশাপাশি এলাকার শতাধিক যুবককে সৌদি আরবে নিজ কোম্পানীতে চাকুরী দিয়েছেন তিনি, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেমিট্যান্স যোদ্ধাদের তালিকায় রয়েছেন তিনি।মোহাম্মদ আক্কাস মিয়া চাটখিল উপজেলার লক্ষণপুর আখানজি বাড়ির আমিন উল্লাহ’র বড় ছেলে, ১৯৮২ সালে সৌদি আরবে যান, এবং সৌদি আরব জিদ্দা বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন , ২০২২ সালের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান,দীর্ঘ ৪০ বছর ধরে সৌদি আরব জিদ্দায় বৃহৎতম প্রাইভেট গ্রুপ অফ কোম্পানিতে নেসমা হোল্ডিং কোম্পানিতে গ্রুপ প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে কাজ করছেন, বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া এলাকায় বসবাস করছেন, প্রবাসী মোহাম্মদ আক্কাস মিয়া জাতীয় দৈনিক ঢাকার ডাক ও বাংলা টাইমস ই- পত্রিকার পত্রিকার প্রতিনিধিকে বলেন আমি যতদিন বেঁচে থাকবো অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করবো, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো সব সময় আপনাদের পাশে থাকতে পারি।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর