
হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি:
চাটখিল মোহাম্মদপুরে সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নির্বাচিত হওয়ায় মোহাম্মদপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আবু সায়েদ চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড ফাওড়া হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন,১৭ বছর পর নিজ এলাকার গণসংবর্ধনার আয়োজন করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে আবু সায়েদ চৌধুরী বলেন-এই গণসংবর্ধনা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমি চিরদিন মনে রাখব।’তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করব।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন চৌধুরী।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটি যুগ্ন আহবায়ক হাজী মোঃ আবু সায়েদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পশ্চিম অঞ্চল শাখার বিএনপি’র সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী,ইউনিয়ন পশ্চিম অঞ্চল শাখা যুবদলের সভাপতি হারুন অর রশিদ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপন, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল মাহমুদ যুবদল নেতা রাফি মজুমদার , ওয়ার্ড বিএনপি নেতা বিপ্লব হোসেন, দীন মোহাম্মদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :