প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ অক্টোবর, ২০২৫

আমাদের নোয়াখালী জেলার ইতিহাস জানুন- হুমায়ন আকাশ

প্রশাসনিক কাঠামোতে প্রতিষ্ঠাকালের ভিত্তিতে এই অঞ্চলের সবচাইতে প্রাচীনতম জেলা নোয়াখালী….

বাংলাদেশে যেসব নতুন বিভাগ গঠিত হয়েছে (বরিশাল, ময়মনসিংহ), সেখানে দেখা গেছে—

প্রতিষ্ঠাকালের ভিত্তিতে প্রাচীন জেলা কেন্দ্রকে বিভাগ করা হয়েছে….

প্রশাসনিক কাঠামোতে “প্রথমে কে” (establishment chronology) বিষয়টি একটি বড় যৌক্তিকতা বহন করে……

সেই নীতি অনুসারে নোয়াখালী বিভাগ হওয়া যৌক্তিক,

কুমিল্লার অধীনে রাখা অযৌক্তিক ও বৈষম্যমূলক….

১৭৭২ সালে – নোয়াখালী তথা কলিন্দা প্রথমবার প্রশাসনিকভাবে প্রতিষ্ঠিত হয়….

১৭৯০ সালে ব্রিটিশরা ত্রিপুরা জেলা গঠন করে…..

ঐতিহাসিক নথি অনুযায়ী (East Bengal District Gazette ও Pakistan Administrative Records অনুযায়ী)

১৯৫৯ সালে টিপেরা জেলা (ত্রিপুরা / Tippera District) প্রশাসনিকভাবে মোট ৩টি মহকুমা (Sub-division) নিয়ে গঠিত ছিল:

কুমিল্লা সদর মহকুমা

(Comilla Sadar Sub-division)

ব্রাহ্মণবাড়িয়া মহকুমা

(Brahmanbaria Sub-division)

চাঁদপুর মহকুমা

(Chandpur Sub-division)

পরবর্তীতে ১৯৬০ সালে পাকিস্তান সরকারের প্রশাসনিক নোটিফিকেশন অনুযায়ী টিপেরা জেলার নাম পরিবর্তন করে “Comilla District (কুমিল্লা জেলা)” করা হয়, কিন্তু মহকুমাগুলোর কাঠামো একই ছিল।

এই বক্তব্য ১৯৫৯ সালের প্রশাসনিক গেজেটের সাথে সঙ্গতিপূর্ণ …..

অর্থাৎ, নোয়াখালী যখন

১৩৯ বছর পুরনো পূর্ণাঙ্গ জেলা প্রশাসন,

কুমিল্লা তখনো ছিল টিপেরা জেলার একটি মহকুমা / উপজেলা প্রশাসন…..

(Sub-division)….

আয়তনে এই অঞ্চলের সবচাইতে বড় জেলা নোয়াখালী-

নোয়াখালীর আয়তন ৪,২০২ ব:কি:মি

কুমিল্লার আয়তন ৩,০৮৫ ব:কি:মি

লক্ষ্মীপুরের আয়তন ১,৪৪০ ব:কি:মি

চাঁদপুরের আয়তন ১,৭০৪ ব:কি:মি

ব্রাহ্মণবাড়িয়ার আয়তন ১,৯২৭ ব:কি:মি

ফেনীর আয়তন ৯৯০ ব:কি:মি

সুতরাং নোয়াখালী হলো সিনিয়র জেলা আর কুমিল্লাসহ অন্য জেলাগুলি হলো জুনিয়র জেলা, আর তাই সিনিয়রকে বিভাগ করার দাবি জানাচ্ছি…..বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মূল লক্ষ্য হলো —প্রান্তিক, অনুন্নত ও অবহেলিত জনপদে উন্নয়ন পৌঁছে দেওয়া।

কিন্তু কুমিল্লায় বিভাগ করা হলে এই মূল লক্ষ্যই ব্যাহত হবে…..কুমিল্লায় বিভাগ হওয়ার কোনো যৌক্তিকতা নেই।

বরং এটি হবে একটি প্রশাসনিক ও নীতিগত ভুল সিদ্ধান্ত।

কুমিল্লা ইতোমধ্যে দেশের অন্যতম উন্নত জেলা —রাজধানীর সন্নিকটে, যোগাযোগে সুবিধাজনক, অবকাঠামোগতভাবে অগ্রসর।অন্যদিকে নোয়াখালী — দেশের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি প্রান্তিক ও দুর্যোগপ্রবণ অঞ্চল, যেখানে উন্নয়ন এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি..নোয়াখালী হলো বিভাগের একমাত্র যৌক্তিক ও ন্যায্য স্থান।কারণ এটি প্রান্তিক, উপকূলীয়, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং উন্নয়ন কাঠামোতে পিছিয়ে থাকা একটি জনপদ…

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর