প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ অক্টোবর, ২০২৫

নোয়াখালী চাটখিলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, ডা: খন্দকার মোশতাক আহমেদ, পল্লী বিদ্যুৎতের ডিজি এম জুনায়েদ আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক জসিম মাহমুদ, সাংবাদিক আবু তৈয়ব, মামুন হোসেন, আনিস আহম্মেদ হানিফ হুমায়ন ইসলাম আকাশ প্রমূখ। সভায় সাংবাদিক জসিম মাহমুদ তার বক্তব্যে বলেন, থাইল্যান্ডি জুয়া, মাদক উপজেলা প্রায় সকল ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গেছে। অচিরেই এ গুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা শান্ত রাখার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর