প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৫

সৌদি আরব দাম্মাম শাখা পূর্ব অঞ্চল বিএনপির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শারাফাত কামাল সুমন

হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি

সারাফাত কামাল সুমন-কে দাম্মাম শাখা পূর্ব অঞ্চলের বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় নোয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা। নোয়াখালী জেলা সৌদি আরব দাম্মাম শাখা পূর্ব অঞ্চল বিএনপির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দাম্মাম শাখা বিএনপি নেতা সারাফাত কামাল সুমন -ছাত্রদল থেকে বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত সারাফাত কামাল সুমন।

তাহাকে সৌদি আরব দাম্মাম শাখার বিএনপির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় নোয়াখালী -১ চাটখিল সোনাইমুড়ি আসনের গণমানুষের নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা- সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন , নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, এডভোকেট জাকারিয়া সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সৌদি আরব দাম্মাম শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সারাফাত কামাল সুমন সৌদি আরব দাম্মাম শাখা পূর্ব অঞ্চল বিএনপির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর