প্রকাশিত: 19 November, 2023
সর্বশেষ আপডেট : 19 November, 2023

হাতিয়ায় ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে প্রায় ২শ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত ব্যাপক ফসলহানি

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : উপকূলীয় উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে প্রায় ২শ ঘর-বাড়ি গাছপালা ও আবাধি জমির ফসলহানি হয়েছে। সাগর উত্তাল থাকায় হাতিয়ার সাথে সকল প্রকার নৌ চলাচল সারাদিন বন্ধ ছিলো ।

গত শুক্রবার (১৭ নভেম্বর) ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দিনভর গুড়িগুড়ি বৃষ্টি ও ঝড়ো বাতাসে লন্ডভন্ড করে দিয়েছে গেছে উপজেলার ১১টি ইউনিয়ন ও হাতিয়া পৌরসভায়। বিভিন্ন এলাকার ২০০ ঘরবাড়ি আবাধি জমির ফসল ক্ষতিগ্রস্ত ও উপড়ে পড়েছে গাছপালা । ঝড়ে বিদ্যুৎতের লাইনে গাছের ডাল পাল পড়ে তার ছিড়ে যাওয়ায় সকাল দশটা থেকে রাত ৮ টা পর্যন্ত পুরো হাতিয়া দ্বীপ বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। যার ফলে পুরো হাতিয়া ব্যবসা বানিজ্য বাড়িঘরের যাবতীয় অর্থনৈতিক ও দৈনন্দিন কর্মকান্ডের মারাত্মক ভাবে বিঘ্রিত হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সকাল থেকে সারাদিন ধরে গুড়িগুড়ি বৃষ্টি হয়। এরপর তিনটার ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে ঝড় ধেয়ে আসে।

হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের জুলিয়া আক্তার জানান মিধিলি ঝড়ের তান্ডবে গাছ তার ঘরটির উপর পড়লে ঘরটি ভেঙ্গে চুরমার হয়ে যায়, অল্পের জন্য তাদের পরিবারের লোকজন প্রানে বেচেছেন। একই এলাকার আবুল কালাম জানান ঝড়ে তাদের গাছ পড়ে পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে দুপুর র্পযন্ত ১১৬ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। বিকেল ৩ টার পর ৫১ নটিকেল মাইল বেগে দক্ষিন পশ্চিম দিক থেকে ধমকা হাওয়া দ্বীপের উপর দিয়ে বয়ে গেছে।

হাতিয়া উপজেলার হরনী, চানন্দী, সুখচর, নলচিরা, চরঈশ্বর, চরকিং, বুড়িরচর, তমরুদ্দিন, সেনাদিয়া, জাহাজমারা, নিঝুমদ্বীপ ইউনিয়ন সহ হাতিয়া পৌরসভার বিভিন্ন এলাকার কাঁচা-পাকা বাড়িঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুখচর ইউনিয়নের পাশ্ববর্তী ঢালচর কাছে একটি ফিশিং ট্রলারে স্রোতে নদীতে উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কোন প্রকার মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মুহিন জানান আমরা সরোজমিনে পরিদর্শন করেছি, আমার ক্ষতিগ্রস্তদেরর পাশে দাঁড়িয়েছি। চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম মহব্বত জানান তার এলাকার অনেক ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার কে জানিয়েছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আকতার লাকী জানান ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে জনগন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি ফসল এবং গাছপালা তার জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক ভাবে তাদের খোঁজ খবর রাখছে এবং জনজীবন স্বাভাবিক করতে কাজ করছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর