প্রকাশিত: 24 November, 2023
সর্বশেষ আপডেট : 24 November, 2023

হাতিয়ায় মায়ের শাসনে মেয়ের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : মায়ের ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে সিমা আক্তার (১৪) নামের এক কিশোরী। গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাতটার দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে এই ঘটনা ঘটে। আত্মহননকারী সিমা বুড়ির ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের মোঃ জাবেরর মেয়ে। বিষপানের পর অচেতন অবস্থায় তাকে পরিবারের লোকজন হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আত্মহননকারীর স্বজনরা জানান পড়াশোনা ঠিক মতো করার জন্য তাকে শাসন করেন তার মা, কিন্তু সে অভিমান করে নিজের রুমে গিয়ে কীটনাশক পান করে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ জিশান আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর