প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৩

১৭ বছর শতভাগ পাশের রেকর্ড ধরে রেখেছে নোয়াখালী আইডিয়াল মাদ্রাসা!

বিশেষ প্রতিনিধি : জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ ভুলু স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থিত নোয়াখালী আইডিয়াল মাদ্রাসা। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ ১৭ বছর পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ধর্মীয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

মাদ্রাসার অভিজ্ঞ পরিচালনা পরিষদ এবং এক ঝাঁক মেধাবী শিক্ষকদের সমন্বয়ে প্রতিবারই বরাবরের মতো ভালো রেজাল্ট করে আসছে। প্রতিষ্ঠানগ্ন থেকেই সকল বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক এ প্লাস এবং বৃত্তি সহ শতভাগ পাশ করে নোয়াখালী জেলা শহরের মধ্যে সু-খ্যাতি অর্জন করে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে নোয়াখালী আইডিয়াল মাদ্রাসা।

এখানে হিফজ ও নাজেরা বিভাগের ছাত্রদের জন্য রয়েছে জেনারেল ক্লাসের সু-ব্যবস্থা। এ পর্যন্ত প্রায় শতাধিক ছাত্র এখান থেকে হিফজ সম্পন্ন করেছে। রয়েছে মনোরম পরিবেশে এবং পর্যাপ্ত নিরাপত্তার সাথে আবাসিকের ব্যবস্থা।

নিয়মিত পড়ালেখার পাশাপাশি সহ পাঠ্যক্রমের বিষয়েও গুরুত্ব দেওয়া হয় সমানভাবে। তারই অংশ হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাপ্তাহিক জলসা, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি কার্যক্রম নিয়মিত পরিচালিত হয় এবং স্থানীয় ও জাতীয়ভাবে অসংখ্য পুরস্কার লাভ করেছে। এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেকটা চোখে পড়ার মতো।

এ মাদ্রাসা থেকে পড়াশোনা করে বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত আছে অসংখ্য ছাত্র-ছাত্রী। অনেকেই পড়াশোনা করছে দেশ বিদেশের নামকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। মাদ্রাসার মানোন্নয়নে প্রতিনিয়ত বিভিন্নরকম কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পরিচালনা পরিষদ। পড়াশোনার মান ভালো হওয়ায় খুশি অভিভাবকরা।

জেলা শহরের মধ্যে এই মাদ্রাসা কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা জানান প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল হক আরিফ
জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ ভুলু স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থিত নোয়াখালী আইডিয়াল মাদ্রাসা। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ ১৭ বছর পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ধর্মীয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন