
মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পাতিবার ৭ ডিসেম্বর জেলা পরিষদ অডিটোরিয়ামে দুই দিন ব্যাপি বিভিন্ন ক্যাটাগরির এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় ।
এতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগীতা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মেলায় অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে নিজেদের তৈরি করা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
উপজেলা সুপারভাইজর আমজাদ হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভুইঁয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। । এতে উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির গবেষক, নাসিম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ আলম, সহকারি প্রোগ্রামার মিজানুর রহমান সবুজ, প্রাণী সম্পদ অফিসার ডা. মোহাম্মদ শাহাদাত, মৎস্য অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান প্রমুখ।
আপনার মতামত লিখুন :