প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৪

মাইজদীতে নিজ বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সদর : জেলা শহরে একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টায় নোয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বার্লিংটনের মোড়ের দক্ষিনে বসুন্ধরা কলোনীর কচি ডাক্তারের বাসার দোতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, স্বামী মেহেদি হাসান শুভ(২২) ও তার স্ত্রী তামান্না ইসলাম (১৬)। সম্পর্কে তারা একে অন্যের খালাতো ভাই বোন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাত টা বা তার আগে পরে স্বামী স্ত্রীকে গলাকেটে হত্যা করে। এরপর নিজেই গলায় ফাঁস নেয়। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় বিছানায় গলাকাটা স্ত্রীর মরদেহ পাওয়া যায় এবং পাশেই হত্যায় ব্যবহৃত বটি পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও বিছানার উপরে থাকা ফ্যানের সাথে স্বামীর মরদেহ ঝুলতে দেখা যায়।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একই ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা স্বামী স্ত্রী হলেও সম্পর্কে খালাতো ভাই বোন। প্রথমে স্বামী তার স্ত্রীর গলা কেটে হত্যা করে। তারপর নিজে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তদন্ত অব্যাহত আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন