প্রকাশিত: 31 January, 2024
সর্বশেষ আপডেট : 31 January, 2024

বেগমগঞ্জে রিদওয়ান আহমেদ অমি মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে রিদওয়ান আহমেদ অমি মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হয়েছে। মঙ্গলবার ৩০ জানুয়ারী সকালে প্রিন্সিপাল মোঃ আবুল কালাম আজাদ’র আয়োজনে নিজ এলাকায় শীতার্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মোঃ আবুল কালাম আজাদ, এডভোকেট মঞ্জুর মোঃ শাহনেওয়াজ টিপু, ফাতেমা খাতুন, ইঞ্জিনিয়ার মুস্তাকিম আহমেদ সানি, আশফাক আহমেদ অনি, চৌমুহনী এস. এ কলেজ ছাত্রলীগ সাবেক আহ্বায়ক জিয়া উদ্দিন রুবেল, সাবেক ছাত্র নেতা তারেক আজিজ, সাইফুদ্দিন খালেদ, রকি, মুকিত, মিজান, ইসমাইল, মাসুদ খন্দকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, জালাল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল মোঃ আবুল কালাম আজাদ’র বড় সন্তান রিদওয়ান আহমেদ অমি গত ২০২১ সালে পরলোক গমন করেন। তার নামেই এ মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়।

আরও পড়ুন