প্রকাশিত: 3 February, 2024
সর্বশেষ আপডেট : 3 February, 2024

অসহায়দের মাঝে যুবলীগের কম্বল বিতরণ

উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার আন্ডারচর ও চরমটুয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে যুবলীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু ১ হাজার মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, আন্ডারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হায়দার বকশি, নোয়াখালী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন আলো, যুবলীগ নেতা কায়সার হামিদ রকি, ইনসারুল করিম ধীমানসহ অনেকে।

এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ দলীয় রাজনীতির বাহিরে সামাজিক উন্নয়ন মূলক সকল কাজের সঙ্গে যুক্ত। তীব্র শীতে যাতে করে নিন্ম আয়ের মানুষকে কষ্ট করতে না হয় সে জন্য যুবলীগ নোয়াখালীর প্রত্যান্ত অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে এ পর্যন্ত কয়েক হাজার কম্বল বিতরণ করেছে। এমন সহায়তা অভ্যাহত থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।

আরও পড়ুন