প্রকাশিত: 6 February, 2024
সর্বশেষ আপডেট : 6 February, 2024

বেগমগঞ্জে ইটের মাপে কারচুপি, গুনতে হলো জরিমানা

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে ইটের মাপে কারচুপি করায় আমানতপুর ব্রিক ম্যানুফ্যাকচারিং নামের এক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আমানতপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় পরিমাপে কারচুপি না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলার আমানতপুর ইউনিয়নের আমানতপুর গ্রামের আমানতপুর ব্রিক ম্যানুফ্যাকচারিং এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই নির্ধারিত পরিমাপ অনুযায়ী ইট তৈরী না করায় অর্থাৎ পরিমাপে কারচুপি করায় আমানতপুর ব্রিক ম্যানুফ্যাকচারিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন অনুযায়ী ইটভাটাটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন