প্রকাশিত: 29 February, 2024
সর্বশেষ আপডেট : 29 February, 2024

হাতিয়ায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিন ওষুধ দোকানীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : বুধবার দুপুরে হাতিয়া উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ওষুধ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী এই আদালত পরিচালনা করেন। এ সময় অনেক দোকানদার ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর শুনে দোকান বন্ধ করে চলে যেতে দেখা যায়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমেন সাহা। উল্লেখ্য গত মঙ্গলবার উপজেলা আইন শৃঙ্খলা সভায় স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন ফার্মেসী, মুদি ও স্টেশনারি দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল পণ্য বিক্রির অভিযোগ করেছেন।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর