প্রকাশিত: 6 March, 2024
সর্বশেষ আপডেট : 6 March, 2024

হাতিয়ায় ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলার কাজির বাজার এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৪মার্চ) হাতিয়া থানায় একটি ধর্ষণ মামলা হয়। একই দিন রাত ৮টার দিকে তদন্ত ওসি মোঃ সুদীপ্ত রেজার নেতৃত্বে অভিযান পরিচালনা করে মামলার ২নং আসামী আব্দুল শহিদ (৪০) কে গ্রেপ্তার করে। ধৃত আসামী উপজেলার বুড়িরচর ইউনিয়নের গুল্যাখালী গ্রামের মো: আব্দুল্লাহ’র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ জিসান আহমেদ।

তিনি জানান, আসামীকে মঙ্গলবার (৫ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে। এবং ঘটনার সহিত জড়িত পলাতক অপরাপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর