প্রকাশিত: 30 June, 2024
সর্বশেষ আপডেট : 30 June, 2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক : জেলা পর্যায়ে ১১টি দলের অংশ গ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর খেলা শুরু হয়। শনিবার ২৯ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে কবিরহাট সরকারি কলেজ ও মাইজদী পাবলিক কলেজের মধ্যে ফাইনাল খেলা হয়।

প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম।

১ঘন্টা ৩০মি: খেলা চললেও কেউ গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে মাধ্যমে মাইজদী পাবলিক কলেজ ৭-৬ গোলে কবিরহাট সরকারি কলেজকে পরাজিত করে । এক গোল বেশি করে মাইজদী পাবলিক কলেজ বিজয়ী হয়।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সোনাপুর ডিগ্রী কলেজের রাসেল ত্রিপুরা। সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হয় জালাল উদ্দিন ডিগ্রী কলেজের আব্দুর রহমান। সেরা গোল কিপার নির্বাচিত হয় মাইজদী পাবলিক কলেজের শাহজাহান হোসেন সাজু। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পাবলিক কলেজের মুরাদ হোসেন।

পরে রানার্স আপ দল ও চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আরও পড়ুন