প্রকাশিত: ১ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ মার্চ, ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের দাবিতে মাইজদীতে সুজন এর মানববন্ধন

স্টাফ রিপোর্টার ; অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্যদিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলাতে মানববন্ধন করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় সমাবেশে সুজন, জেলা কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন, সাধারণ সম্পাদক সম্পাদক আবু নাছের মঞ্জু, বেগমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন নসু, সাংবাদিক মাহবুবুর রহমান, নারী নেত্রী নাছিমা মুন্নি, অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিদা পারভীনসহ অন্যান্যেরা বক্তব্য রাখেন। বক্তাগন জেলাসহ সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সাথে সংস্কার ও নির্বাচনের মধ্যদিয়ে সমাজ বিনির্মাণের দাবি জানান।

আরও পড়ুন