প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ মার্চ, ২০২৫

বেগমগঞ্জে হতে নিখোঁজের ১২ দিন পরেও সন্ধান মিলেনি গৃহবধূ নুর জাহানের

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ থানাধীন মধ্য হাজীপুর গ্রামের ৮নং ওয়ার্ডের মাঈন উদ্দিন’র স্ত্রী নুর জাহান বেগম (৪৮)। গত ১ মার্চ সকাল ৮টায় কাউকে কিছু না বলিয়া ঘর হতে বাহির হন। দীর্ঘ ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও ভিকটিমের কোন সন্ধান না পেয়ে গত ১০ মার্চ বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন ভিকটিমের পুত্র মোঃ রাজু। রাজু বলেন তার (মা) নুর জাহান বেগম মানসিক ভারসাম্যহীন।

তার গায়ের রং শ্যামলা, উচ্চ ৫ ফুট, মুখমন্ডল গোলাকার, চোখের বর্ণ কালো, চুলের রং- সাদা কালো, স্বাস্থ্য মিডিয়াম, হারিয়ে যাওয়ার সময় পরণে কালো রংয়ের বোরখা পরিহিত ছিল। তিনি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন। কোন স্বহৃদয়বান ব্যক্তি ভিকটিমের সন্ধান পেলে মোবাইল : ০১৮৬৯৪৪৮৪৭০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

আরও পড়ুন