
উপজেলা প্রতিনিধি, চাটখিল : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাটখিলে উপজেলায় ভূমি মেলা ২০২৫ শুভ উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার ২৫মে সকালে চাটখিল উপজেলা হলরূমে সচেতনামূলক সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশাত ফারাবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, ভূমি অফিস গুলোতে ভূমি সেবা দিতে কোন ব্যক্তি এসে সেবার নামে হয়রানি এবং দালাল দ্বারা কোন সেবা গ্রহিতা হয়রানি না হয় সেদিকে নজর দিতে হবে এবং ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও নাগরিক সেবার মানোন্নয়নে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেন, ভূমি অফিসে আগত বিভিন্ন সেবাগ্রহীতা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, উপজেলা দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, চাটখিল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ আমান উল্যা, জেলা উত্তর এনটিভির প্রতিনিধি আব্দুল মোতালেব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :