প্রকাশিত: ৩১ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ মে, ২০২৫

‘বিবাহিত জেনেও চুমু খেতে চেয়েছিল পরিচালক’

বিনোদন ডেস্ক : বলিউড অভিনে কয়েক বছর ধরেই মি টু মুভমেন্ট নিয়ে সরব বিনোদন দুনিয়ার নারীরা। হলিউড থেকে বলিউড হয়ে টলিউডেও লেগেছে এর ঢেউ। অভিনেত্রীদের অনেকেই নিজেদের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ করেছেন। এবার বড় এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সুরভিন চাওলা।

সম্প্রতি অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস ৪’ মুক্তি পেয়েছে ওটিট প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। মুক্তির পর ইতিবাচক সাড়া পেয়েছে সুরভিন। এ ওয়েব সিনেমায় অভিনেত্রী জিশান আয়ুবের সঙ্গে জুটি বেঁধেছেন। ক্যারিয়ারে অনেক সংগ্রামের পর আজ তিনি সফল। তবে  এ সফলতা অর্জন করতে পাহাড়সম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে।

Screenshot_2025-05-30_182058

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সফলতা ছুঁতে বহুবার তিনি কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। বহুবার পরিচালকের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছেন। তাকে আপোস করতে বলা হয়েছিল। কিন্তু আপোসহীন অভিনেত্রী নিজের ক্যারিয়ারে জন্য কারও কাছে সোপে দেননি। তার সিদ্ধান্ত থেকে কেউ হেলাতে পারেননি। কিন্তু একবার মাত্রা ছাড়িয়েছিল এক নামকরা পরিচালক। অভিনেত্রীর বিয়ের কথা জানেও চুমু খেতে চেয়েছিলেন ওই পরিচালক।

সুরভিনের কথায়, ‘একবার একজন বিখ্যাত পরিচালকের সঙ্গে তার অফিসের কেবিনে বসে মিটিং করি। মিটিং শেষে আমাকে গেট পর্যন্ত পৌঁছে দেয়। সে জানত আমি বিবাহিত। ওনার সঙ্গে আলোচনার শুরতেই আমার বিয়ের কথা বলেছিলাম। তখন সে আমাকে জিজ্ঞেস করেছিল, আমার স্বামীর পেশা কী? আমি কথা না বলেই বেরিয়ে যাই। কিন্তু পরিচালক আমার পিছু নেন। দরজার কাছে আসতেই আমার মুখের সামনে এসে চুমু খাওয়ার প্রস্তাব দেন। যা শুনে আমি হতবাক হয়ে যাই।’

Chawel__dd

এখানেই শেষ না অভিনেত্রী যোগ করেন, ‘সেদিন আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। একটু চিৎকার করেই বলেছিলাম এটা আপনি কী করছেন? আমি তাকে কখনোই গেট পর্যন্ত আসতে বলিনি। তাবুও আমার পিছু পিছু চলে আসেন। এই ভয়ঙ্কর ঘটনা আমি কখনও ভুলব না।’

২০০৩ সালে ডেইলি সোপ ‘কহি তো হোগা’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ। অভিনয় করেছেন টেলিভিশন সিরিয়ালে। ২০০৮ সালে কন্নড় সিনেমা ‘পরমেশা পানওয়ালা’ তে কাজ করেন। এরপর দেখা গেছে বলিউড সিনেমা ‘আগলি’, ‘হেইট স্টোরি ২’ সহ একগুচ্ছ সিনেমায়।

আরও পড়ুন