প্রকাশিত: ২০ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ জুন, ২০২৫

বেগমগঞ্জে ৩শ পিসি ইয়াবাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার

তারিক আজিজ, মাইজদী : গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গত (১৮ জুন) বেগমগঞ্জ থানাধীন ১৩ নং রসুলপুর ইউপি, ৩ নং ওয়ার্ড, বেগমগঞ্জ টু ফেনী মহাসড়কের দক্ষিণ পাশ থেকে রাত ১১টায় দ্বীন মোহাম্মদ প্রঃ সোহেল (৩৩) পিতা-মো. জাকির হোসেন, মাতা বিবি খাদিজা সাং রসুলপুর হাজী বকুল বেপারী বাড়ি ১৩ নং রসুলপুর ইউপি, থানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী-কে ৩শ পিস ইয়াবা, মাদক ব্যক্তির ৫২০০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়, পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সোহেল পেশাদার মাদক কারবারি।তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বেগমগঞ্জ থানায় প্রক্রিয়াধীন বলে জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী-র এক প্রেস নোটের মাধ্যমে জানা যায়।

আরও পড়ুন