প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ জুলাই, ২০২৫

সোনাইমুড়ীতে অগ্নি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও গৃহনির্মাণ চেক বিতরণ

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সোমবার ২১ জুলাই ২০২৫, বিকাল ৪ টার সময়
এক অনুষ্ঠানে অগ্নি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। এই মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেছকাতুর রহমান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দও এই সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এক বান্ডিল করে টিন এবং গৃহনির্মাণের জন্য ৩ হাজার টাকার চেক। আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড় এবং অগ্নিকাণ্ডে গৃহহারা হওয়া পরিবারগুলো এই সহায়তা পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাসরিন আক্তার বলেন, তিনি বলেন সরকার সবসময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি, এই টিন ও চেক দিয়ে তারা দ্রুত তাদের ঘরবাড়ি মেরামত করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তিনি আরও যোগ করেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত থাকবে এবং সোনাইমুড়ীকে একটি দুর্যোগ সহনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানান তিনি।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারের এই দ্রুত ও কার্যকর সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই টিন ও আর্থিক অনুদান তাদের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে, যা তাদের ভেঙে পড়া জীবনে সাহস যোগাচ্ছে।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেছকাতুর রহমান।
সোনাইমুড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম. স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দও এই সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন