
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশেষায়িত কফি শপ রোস্টার্স ক্যাফে বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। তাদের এক কাপ কফির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ হাজার ৮৫৪ টাকা।
গত সপ্তাহে দুবাইয়ের কেন্দ্রস্থলে তাদের নতুন আউটলেটে এই প্রিমিয়াম কফির বিক্রি শুরু হয়েছে। রোস্টার্স ক্যাফে এর আগে থেকেই বিভিন্ন আউটলেটে উচ্চমানের পানীয় পরিবেশনের জন্য পরিচিত।
তাদের মেনুতে রয়েছে, জ্যামাইকা ব্লু মাউন্টেন কফি: ১১০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৩,৬৪৫ টাকা), গোল্ড ক্যাপুচিনো: ৭৫ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ২,৪৮৬ টাকা)।
এছাড়া তারা উচ্চমানের কফির প্যাকেটও বিক্রি করে, যেখানে ১৫০ গ্রামের এক প্যাকেটের দাম ৩৫০ দিরহাম (প্রায় ১১,৫৯৯ টাকা)।
আপনার মতামত লিখুন :