প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৫ অক্টোবর, ২০২৪

কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো.জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। শীঘ্রই ইউনিট গুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।

আরও পড়ুন