প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪

হাতিয়ায় মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত :

oppo_2

উপজেলা প্রতিনিধি,হাতিয়া: সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ(অস্থায়ী) সভা কক্ষে মাসিক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা

মানসি রাণী দাস, নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত, হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো: তৌহিদুল আনোয়ার, মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান ও বিসিজি হাতিয়া স্টেশন কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এসময় উপজেলার বিভিন্ন বাজারের বণিক সমিতির সভাপতি, সেক্রেটারী, সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের সচিব’রা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন